Protocol & Privacy নীতিমালা

THE
PROTOCOLS.

SSC 2004 & HSC 2006 বাংলাদেশ অ্যালমনাই কমিউনিটি গাইডলাইনস। গ্রুপের পরিবেশ সুন্দর ও সুষ্ঠু রাখার জন্য নির্ধারিত নীতিমালা।

Mission Support.

SSC 2004 and HSC 2006 Bangladesh - গ্রুপে আপনাকে স্বাগতম।

প্রথমত এই গ্রুপটি বানানোর উদ্দেশ্য, ফেসবুকের মাধ্যমে দেশ কিংবা বিদেশে অবস্থানরত এই ব্যাচ এর ব্যাচমেটরা ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবাইকে একটি প্লাটফর্মে নিয়ে আশা যেন আড্ডা দেবার পাশা পাশি একে অপরকে সাহায্য সহযোগিতাও করা যায়।

বাস্তবতার কষাঘাতে সব ভুলে এই গ্রুপটি হবে এক টুকরো স্বস্তির নিঃশ্বাস ফেলার জানালা। একটি বৃহৎ পরিবার হয়ে আমরা এখানে একান্ত কিছু সময় কাটাতে পারবো মিলেমিশে।

গুরুত্বপূর্ণ নোটিশ

নির্ধারিত নিম্নোক্ত নিয়মের অন্যথা হলে নোটিশ কিংবা বিনা নোটিশে মেম্বারকে গ্রুপ থেকে রিমুভ/ব্লক করা হবে।

01

সদস্যপদ ও নিবন্ধন

১.১ সদস্যপদের যোগ্যতা: আপনি শুধু আপনার ব্যাচমেট বন্ধুদের এ্যাড করতে পারবেন যারা ২০০৪ এ এসএসসি পরিক্ষা দিয়েছেন।
১.২ নিষিদ্ধ অ্যাকাউন্ট: কোন অবস্থাতেই ফেক আইডি বা ডুপ্লিকেট আইডি যুক্ত করা যাবে না।
১.৩ ভেরিফিকেশন: এডমিন প্যানেল যেকোনো সময় ব্যাচ ভেরিফিকেশনের প্রমান চাইতে পারেন।
02

পোস্ট ও কন্টেন্ট গাইডলাইন

২.১ নিষিদ্ধ কন্টেন্ট: রাজনৈতিক, ধর্মীয় উস্কানিমুলক বা বৈষম্যমূলক কোনো পোস্ট সম্পূর্ণ নিষিদ্ধ।
২.২ অনুমোদিত ট্যাগ: #নিজেকে_জানাই, #0406BUSINESSPLACE (শুক্রবার), #0406CAREER (সোমবার)।
২.৩ মিডিয়া: অশ্লীল কোনো ছবি বা ভিডিও পোস্ট করলে সরাসরি ব্লক।
03

গোপনীয়তা ও নিরাপত্তা

৩.১ ব্যক্তিগত তথ্য: ব্যক্তিগত তথ্য শেয়ার করার ক্ষেত্রে নিজ দায়িত্বে করুন, গ্রুপ এর দায়ভার বহন করবে না।
৩.২ আর্থিক লেনদেন: যেকোনো আর্থিক লেনদেনের ক্ষেত্রে গ্রুপ বা এডমিন প্যানেল দায়ী থাকবে না।
৩.৩ বৌদ্ধিক সম্পত্তি: অনুমতি ছাড়া কোনো সদস্যের ছবি বা লেখা অন্য কোথাও ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

একসাথে এগিয়ে চলি

Logo
Home About Events News Directory Contact